Clouds Class 8 Questions Answers with Bengali Meaning

Clouds Class 8 Questions Answers with Bengali Meaning

Clouds Class 8 Questions Answers have been discussed as per the syllabus of the West Bengal Board Class 8 Blossoms English Textbook. This article provides a comprehensive guide to Clouds Class 8 with different activity-based questions, answers, and line-by-line Bengali meaning.

Contents [ Show ]

Let’s start:

Intizar Hussain, born in 1923, is a famous writer from Pakistan who writes short stories and novels in Urdu, and also columns for newspapers in English.

উচ্চারণ: ইন্তিজার হুসেন, বর্ন ইন নাইনটিন টোয়েন্টি-থ্রি, ইজ আ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নভেলস ইন উর্দু, অ্যান্ড অলসো কলামস ফর নিউজপেপারস ইন ইংলিশ।

অর্থ: ১৯২৩ সালে জন্মগ্রহণকারী ইন্তিজার হুসেন পাকিস্তানের একজন বিখ্যাত লেখক, যিনি উর্দু ভাষায় ছোটগল্প ও উপন্যাস লেখেন এবং ইংরেজি পত্রিকায় কলামও লেখেন।

He has received many awards in Pakistan, India and the Middle East.

উচ্চারণ: হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট।

অর্থ: তিনি পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের বহু পুরস্কার পেয়েছেন।

The Seventh Door and Leaves are among his books translated into English.

উচ্চারণ: দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইনটু ইংলিশ।

অর্থ: তাঁর যেসব বই ইংরেজিতে অনূদিত হয়েছে, তাদের মধ্যে The Seventh Door এবং Leaves উল্লেখযোগ্য।

His Urdu short story Badal has been translated as Clouds by Rakshanda Jalil.

উচ্চারণ: হিজ উর্দু শর্ট স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউডস বাই রক্ষন্দা জালিল।

অর্থ: তাঁর উর্দু ছোটগল্প বাদল রক্ষন্দা জালিল ইংরেজিতে Clouds নামে অনুবাদ করেছেন।

The present text is its edited version.

উচ্চারণ: দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন।

অর্থ: বর্তমান পাঠ্যটি তার সম্পাদিত সংস্করণ।

Let’s share:

(1) Which season do you like the most? Name three objects of nature that are commonly seen in that season. (তুমি কোন ঋতুটি সবচেয়ে বেশি পছন্দ করো? সেই ঋতুতে সাধারণত দেখা যায় এমন প্রকৃতির তিনটি জিনিসের নাম লেখো।)

Ans: I like the rainy season the most. Three objects of nature commonly seen in this season are clouds, rain, and green trees.

(আমি বর্ষা ঋতুটিকে সবচেয়ে বেশি পছন্দ করি এই ঋতুতে সাধারণত দেখা যায় এমন প্রকৃতির তিনটি জিনিস হলো মেঘ, বৃষ্টি ও সবুজ গাছপালা।)

(2) From the list given below, point out the action that you dislike the most and give reasons for your answer. (নিচে দেওয়া তালিকা থেকে যে কাজটি তোমার সবচেয়ে অপছন্দের, সেটি চিহ্নিত করো এবং তার কারণ লেখো।)

Ans: From the given list, I dislike waiting the most. Waiting makes me feel bored and impatient. It wastes time and creates tension, especially when I am waiting for something important. (তালিকায় দেওয়া কাজগুলোর মধ্যে আমি অপেক্ষা করাকে সবচেয়ে অপছন্দ করি। অপেক্ষা করতে হলে আমার বিরক্ত লাগে ও অধৈর্য হয়ে পড়ি। এতে সময় নষ্ট হয় এবং বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে অপেক্ষা করলে মানসিক চাপ তৈরি হয়।)

Let’s read:

UNIT 1

Para 1

He wandered far in search of the clouds, down winding paths and alleys, till he reached the old mud hut.

উচ্চারণ: হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অব দ্য ক্লাউডস, ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিস, টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট।

অর্থ: মেঘের খোঁজে সে অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়াল, আঁকাবাঁকা পথ আর গলি পেরিয়ে অবশেষে পৌঁছাল একটি পুরোনো কাঁচা কুঁড়েঘরের কাছে।

There, he turned on to the dirt track.

উচ্চারণ: দেয়ার, হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক।

অর্থ: সেখানে সে কাঁচা মাটির রাস্তায় উঠে পড়ল।

He saw a grass-cutter coming from the other direction, a bundle of freshly cut grass balanced on his head.

উচ্চারণ: হি সো আ গ্রাস-কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, আ বান্ডল অব ফ্রেশলি কাট গ্রাস ব্যালান্সড অন হিজ হেড।

অর্থ: সে দেখল, উল্টো দিক থেকে একজন ঘাস-কাটা লোক আসছে, মাথায় সদ্য কাটা ঘাসের বোঝা নিয়ে।

He stopped the man and asked, “Have you seen the clouds there?”

উচ্চারণ: হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার?

অর্থ: সে লোকটিকে থামিয়ে জিজ্ঞেস করল, “আপনি কি সেখানে মেঘ দেখেছেন?”

“Clouds?”

উচ্চারণ: ক্লাউডস?

অর্থ: “মেঘ?”

Para 2

The grass-cutter was amazed, as though he had been asked the most peculiar question.

উচ্চারণ: দ্য গ্রাস-কাটার ওয়াজ অ্যামেজড, অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চন।

অর্থ: ঘাস-কাটা লোকটি বিস্মিত হয়ে গেল, যেন তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটি করা হয়েছে।

“Yes, clouds.”

উচ্চারণ: ইয়েস, ক্লাউডস।

অর্থ: “হ্যাঁ, মেঘ।”

Para 3

He was disappointed to see that the grass-cutter was still mystified.

উচ্চারণ: হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস-কাটার ওয়াজ স্টিল মিস্টিফায়েড।

অর্থ: ঘাস-কাটা লোকটি এখনো বিভ্রান্তই রয়ে গেছে দেখে সে হতাশ হলো।

Para 4

He walked on until he came upon a farmer ploughing his field.

উচ্চারণ: হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড।

অর্থ: সে হাঁটতে হাঁটতে এগোতে থাকল, যতক্ষণ না সে একটি মাঠে লাঙল দিচ্ছিল এমন এক কৃষকের কাছে পৌঁছাল।

He asked him the same question, “Did the clouds come here?”

উচ্চারণ: হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার?

অর্থ: সে তাকেও একই প্রশ্ন করল, “মেঘ কি এখানে এসেছিল?”

Para 5

The farmer, too, couldn’t make sense of the question.

উচ্চারণ: দ্য ফার্মার, টু, কুডন্ট মেক সেন্স অব দ্য কোয়েশ্চন।

অর্থ: কৃষকটিও প্রশ্নটির কোনো মানে বুঝতে পারল না।

“Clouds?” he asked.

উচ্চারণ: ক্লাউডস? হি আস্কড।

অর্থ: “মেঘ?” সে জিজ্ঞেস করল।

“Yes, clouds.”

উচ্চারণ: ইয়েস, ক্লাউডস।

অর্থ: “হ্যাঁ, মেঘ।”

Para 6

He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering.

উচ্চারণ: হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক আ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং।

অর্থ: সে মেঘের খোঁজ করছিল ঠিক সেই রকম, যেমন কোনো বাবা-মা সন্তান হারিয়ে পথচারীদের জিজ্ঞেস করে বেড়ায় তারা কোনো ঘুরে বেড়ানো শিশুকে দেখেছে কি না।

Perhaps the clouds, too, were lost children and he was going around asking people about them.

উচ্চারণ: পারহ্যাপস দ্য ক্লাউডস, টু, ওয়ার লস্ট চিলড্রেন অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম।

অর্থ: হয়তো মেঘগুলোও হারিয়ে যাওয়া শিশুদের মতো, আর সে তাদের খোঁজে মানুষের কাছে মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছিল।

But no one could give him a satisfactory answer.

উচ্চারণ: বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আন্সার।

অর্থ: কিন্তু কেউই তাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারল না।

Word Notes:

wandered : roamed : ঘুরে বেড়াল
search : look for : খোঁজ করা
winding : twisting : আঁকাবাঁকা
alley : narrow lane : সরু গলি
mud hut : clay house : কাঁচা কুঁড়েঘর

dirt track : muddy road : কাঁচা রাস্তা
grass-cutter : grass cutter : ঘাস-কাটা লোক
bundle : bunch : বোঝা
balanced : kept steady : ভারসাম্য রেখে ধরা

amazed : surprised : অবাক
peculiar : strange : অদ্ভুত
disappointed : unhappy : হতাশ
mystified : confused : বিভ্রান্ত

farmer : cultivator : কৃষক
ploughing : tilling : লাঙল দিচ্ছিল
wayfarers : travellers : পথচারী
wandering : roaming : ঘুরে বেড়ানো
satisfactory : acceptable : সন্তোষজনক

Let’s do: Clouds Class 8 UNIT I Activities Answers

Activity 1

Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes: (নিচের বাক্যগুলো সঠিক ক্রমে সাজাও এবং দেওয়া বাক্সে ক্রমিক নম্বর লেখো।)

(1) He saw a grass-cutter coming from the other direction. – 4

(সে দেখল উল্টো দিক থেকে একজন ঘাস-কাটা লোক আসছে।)

(2) The grass-cutter was surprised. – 3

(ঘাস-কাটা লোকটি অবাক হয়ে গিয়েছিল।)

(3) He reached the old mud hut. – 6

(সে পুরোনো কাঁচা কুঁড়েঘরের কাছে পৌঁছেছিল।)

(4) He wandered in search of the clouds. – 1

(মেঘের খোঁজে সে ঘুরে বেড়াচ্ছিল।)

(5) He asked the grass-cutter if he had noticed the clouds. – 5

(সে ঘাস-কাটা লোকটিকে জিজ্ঞেস করেছিল সে কি মেঘ দেখেছে।)

(6) He turned onto the dirt track. – 2

(সে কাঁচা মাটির রাস্তায় ঢুকে পড়েছিল।)

Activity 2

Complete the following sentences with information from the text: (পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো।)

(a) The grass-cutter had a bundle of freshly cut grass balanced on his head.

(ঘাস-কাটা লোকটির মাথার ওপর সদ্য কাটা ঘাসের একটি বোঝা ভারসাম্য করে রাখা ছিল।)

(b) He was disappointed to see, that the grass cutter was still mystified.

(ঘাস-কাটা লোকটি এখনো বিভ্রান্তই রয়েছে দেখে সে হতাশ হয়েছিল।)

(c) The farmer could not make sense of the question. 

(কৃষকটি প্রশ্নটির কোনো অর্থই বুঝতে পারেনি।)

(d) He was asking for the clouds like a man who has lost a child.

(সে মেঘের খোঁজ করছিল ঠিক এমন একজন মানুষের মতো, যে তার হারিয়ে যাওয়া সন্তানের সন্ধান করছে।)

Activity 3

Answer the following question: (নিচের প্রশ্নটির উত্তর দাও:)

“But no one could give him a satisfactory answer” – Why do you think no one could give him a satisfactory answer?

“কিন্তু কেউই তাকে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি”—তোমার মতে কেন কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি?

Ans: No one could give him a satisfactory answer because people do not usually notice where clouds go or come from. Clouds move naturally with the wind, and ordinary villagers like the grass-cutter and the farmer were not concerned about observing them. To them, his question sounded strange and meaningless, so they could not understand what he was really looking for.

কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি, কারণ সাধারণ মানুষ সাধারণত খেয়াল করে না মেঘ কোথা থেকে আসে বা কোথায় যায়। মেঘ হাওয়ার সঙ্গে স্বাভাবিকভাবেই সরে যায়, আর ঘাস-কাটা লোক বা কৃষকের মতো সাধারণ গ্রামবাসীরা এসব লক্ষ্য করার ব্যাপারে আগ্রহী ছিল না। তাদের কাছে তার প্রশ্নটি অদ্ভুত ও অর্থহীন মনে হয়েছিল, তাই সে আসলে কী খুঁজছে তারা বুঝতে পারেনি।

Let’s continue:

UNIT II

Para 7

His mother was the first he had asked in the morning, “Ammaji, where have the clouds gone?”

উচ্চারণ: হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি, হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন?

অর্থ: সকালে প্রথমেই সে তার মায়ের কাছে জিজ্ঞেস করেছিল, “আম্মাজি, মেঘগুলো কোথায় চলে গেছে?”

Para 8

“Who’s gone where?” Ammaji said, as if he had asked an exceptionally stupid question.

উচ্চারণ: হুজ গন হোয়ার? আম্মাজি সেড, অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সসেপশনালি স্টুপিড কোয়েশ্চন।

অর্থ: “কে কোথায় গেছে?” আম্মাজি বললেন, যেন সে ভীষণ বোকা কোনো প্রশ্ন করেছে।

“Clouds.”

উচ্চারণ: ক্লাউডস।

অর্থ: “মেঘ।”

Para 9

“Clouds! Have you lost your mind, boy? Hurry up, now. Wash quickly, eat your breakfast and go to school.”

উচ্চারণ: ক্লাউডস! হ্যাভ ইউ লস্ট ইয়োর মাইন্ড, বয়? হারি আপ, নাও। ওয়াশ কুইকলি, ইট ইয়োর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল।

অর্থ: “মেঘ! তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি মুখ-হাত ধুয়ে নে, জলখাবার খেয়ে স্কুলে চলে যা।”

Para 10

Dejectedly, he washed his hands and face, ate his breakfast and left home.

উচ্চারণ: ডিজেক্টেডলি, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এইট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফ্ট হোম।

অর্থ: মনখারাপ করে সে হাত-মুখ ধুয়ে জলখাবার খেল এবং বাড়ি থেকে বেরিয়ে পড়ল।

But the question still haunted him: Where did the clouds go?

উচ্চারণ: বাট দ্য কোয়েশ্চন স্টিল হন্টেড হিম: হোয়ার ডিড দ্য ক্লাউডস গো?

অর্থ: কিন্তু প্রশ্নটা তখনও তাকে তাড়া করছিল—মেঘগুলো কোথায় গেল?

Para 11

He remembered what he had seen the night before—clouds gathering in the dark sky.

উচ্চারণ: হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর—ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই।

অর্থ: আগের রাতে সে যা দেখেছিল তা তার মনে পড়ল—অন্ধকার আকাশে মেঘ জমছিল।

But when he went to sleep, the sky was clear and full of stars.

উচ্চারণ: বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অব স্টারস।

অর্থ: কিন্তু যখন সে ঘুমোতে গেল, তখন আকাশ পরিষ্কার ছিল আর ভরা ছিল তারায়।

When he awoke again, he had no idea of the time.

উচ্চারণ: হোয়েন হি অ্যাওক এগেইন, হি হ্যাড নো আইডিয়া অব দ্য টাইম।

অর্থ: আবার যখন তার ঘুম ভাঙল, তখন সে সময় সম্পর্কে কিছুই বুঝতে পারল না।

All he knew was that it was the middle of the night.

উচ্চারণ: অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অব দ্য নাইট।

অর্থ: সে শুধু জানত যে তখন মধ্যরাত।

Up there in the sky, the clouds were rumbling.

উচ্চারণ: আপ দেয়ার ইন দ্য স্কাই, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং।

অর্থ: আকাশে মেঘগুলো গর্জন করছিল।

In the occasional flashes of lightning, they were dense and black.

উচ্চারণ: ইন দ্য অকেশনাল ফ্ল্যাশেস অব লাইটনিং, দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক।

অর্থ: মাঝেমধ্যে বিদ্যুতের ঝলকে মেঘগুলোকে ঘন আর কালো দেখাচ্ছিল।

It looked as if it will be raining.

উচ্চারণ: ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং।

অর্থ: মনে হচ্ছিল বুঝি এখনই বৃষ্টি নামবে।

Rain will have ruined his sleep, he knew.

উচ্চারণ: রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হি নিউ।

অর্থ: সে জানত, বৃষ্টি হলে তার ঘুম ভেঙে যেত।

When he got up in the morning, he was amazed.

উচ্চারণ: হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, হি ওয়াজ অ্যামেজড।

অর্থ: সকালে উঠে সে অবাক হয়ে গেল।

The sky was clear and empty!

উচ্চারণ: দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এম্পটি!

অর্থ: আকাশ ছিল একেবারে পরিষ্কার আর ফাঁকা!

Not a trace of rain in the courtyard.

উচ্চারণ: নট আ ট্রেস অব রেইন ইন দ্য কোর্টইয়ার্ড।

অর্থ: উঠোনে বৃষ্টির কোনো চিহ্নই নেই।

He was surprised and saddened—the clouds had moved across the skies without shedding a drop of rain.

উচ্চারণ: হি ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্যাডেন্ড—দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট শেডিং আ ড্রপ অব রেইন।

অর্থ: সে বিস্মিত ও দুঃখিত হলো—মেঘগুলো এক ফোঁটা বৃষ্টিও না ঝরিয়ে আকাশ পেরিয়ে চলে গেছে।

Para 12

And it saddened him to think that he had fallen asleep.

উচ্চারণ: অ্যান্ড ইট স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন অ্যাস্লিপ।

অর্থ: সে ঘুমিয়ে পড়েছিল—এই কথাটা ভেবে তার মন খারাপ হয়ে গেল।

Had he stayed awake, perhaps, the clouds would not have disappeared like that.

উচ্চারণ: হ্যাড হি স্টেইড অ্যাওয়েক, পারহ্যাপস, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট।

অর্থ: যদি সে জেগে থাকত, হয়তো মেঘগুলো এভাবে উধাও হয়ে যেত না।

It would have been the season’s first rainfall.

উচ্চারণ: ইট উড হ্যাভ বিন দ্য সিজন্স ফার্স্ট রেইনফল।

অর্থ: সেটাই হতো মরশুমের প্রথম বৃষ্টি।

The month of the rains was slipping away.

উচ্চারণ: দ্য মান্থ অব দ্য রেইন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে।

অর্থ: বর্ষার মাসটা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছিল।

He looked up once again at the skies.

উচ্চারণ: হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইজ।

অর্থ: সে আবার আকাশের দিকে তাকাল।

Not a single patch of cloud.

উচ্চারণ: নট আ সিঙ্গল প্যাচ অব ক্লাউড।

অর্থ: মেঘের একটুকরো অংশও নেই।

The sun beat down on his head from a clear sky.

উচ্চারণ: দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই।

অর্থ: পরিষ্কার আকাশ থেকে রোদ তার মাথার ওপর ঝাঁপিয়ে পড়ছিল।

In the fierce heat, he walked between the fields.

উচ্চারণ: ইন দ্য ফিয়ার্স হিট, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস।

অর্থ: প্রচণ্ড গরমের মধ্যে সে মাঠের মাঝ দিয়ে হাঁটছিল।

His body was on fire, his throat dry.

উচ্চারণ: হিজ বডি ওয়াজ অন ফায়ার, হিজ থ্রোট ড্রাই।

অর্থ: তার শরীর জ্বলছিল, গলা শুকিয়ে যাচ্ছিল।

After crossing several fields, he saw a large tree in whose shade a Persian wheel turned gently.

উচ্চারণ: আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, হি সো আ লার্জ ট্রি ইন হুজ শেড আ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি।

অর্থ: কয়েকটি মাঠ পার হয়ে সে দেখল একটি বড় গাছ, যার ছায়ায় একটি পারসিয়ান চাকা ধীরে ধীরে ঘুরছে।

It was like he had reached an oasis in the middle of a desert.

উচ্চারণ: ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অব আ ডেজার্ট।

অর্থ: মনে হচ্ছিল যেন সে মরুভূমির মাঝখানে কোনো এক জলধারায় পৌঁছে গেছে।

He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet.

উচ্চারণ: হি রিচড দ্য শেল্টার অব দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট।

অর্থ: সে গাছের ছায়ায় পৌঁছে পারসিয়ান চাকার ঠান্ডা জল তার ধুলো-মাখা পায়ে ছিটিয়ে দিল।

Then he washed his hands and face and drank his fill.

উচ্চারণ: দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল।

অর্থ: তারপর সে হাত-মুখ ধুয়ে পেটভরে জল খেল।

Word Notes:

haunted : troubled : তাড়া করছিল
dejectedly : sadly : মনখারাপ করে
remembered : recalled : মনে করল
gathering : collecting : জমা হচ্ছিল
awoke : woke up : ঘুম ভাঙল

rumbling : roaring : গর্জন করছিল
lightning : thunder light : বিদ্যুৎ
dense : thick : ঘন
amazed : surprised : অবাক
saddened : made sad : দুঃখিত হলো

trace : sign : চিহ্ন
disappeared : vanished : উধাও হয়ে গেল
rainfall : rain : বৃষ্টি
slipping away : passing away : চলে যাচ্ছে

fierce heat : extreme heat : প্রচণ্ড গরম
throat dry : very thirsty : গলা শুকিয়ে যাওয়া
shade : shelter : ছায়া
oasis : water place in desert : মরুভূমির জলস্থান
shelter : protection : আশ্রয়

splash : throw water : জল ছিটানো
dusty : full of dust : ধুলো-মাখা

Let’s do: Clouds Class 8 UNIT II Activities Answers

Activity 4

Write ‘T’ for true and ‘F’ for false statements. Give supporting statements: (নিচের বাক্যগুলো সত্য হলে ‘T’ এবং মিথ্যা হলে ‘F’ লেখো। প্রতিটির জন্য সহায়ক বাক্য লেখো।)

(a) In the morning, the boy asked the first question to his father. — F

(সকালে ছেলেটি প্রথম প্রশ্নটি তার বাবাকে করেছিল। — মিথ্যা)

Supporting Statement: His mother was the first he had asked in the morning, “Ammaji, where have the clouds gone?” (সকালে সে প্রথমে তার মায়ের কাছেই জিজ্ঞেস করেছিল, “আম্মাজি, মেঘগুলো কোথায় চলে গেছে?”)

(b) The boy’s mother asked him to go to school. — T

(ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিলেন। — সত্য)

Supporting Statement: “Hurry up, now. Wash quickly, eat your breakfast and go to school.” (“তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি হাত-মুখ ধুয়ে জলখাবার খেয়ে স্কুলে চলে যাও।”)

(c) When the boy got up in the morning, he saw that the sky was cloudless. — T

(সকালে উঠে ছেলেটি দেখেছিল যে আকাশে কোনো মেঘ নেই। — সত্য)

Supporting Statement: When he got up in the morning, he was amazed. The sky was clear and empty! (সকালে উঠে সে অবাক হয়ে গেল। আকাশ ছিল একেবারে পরিষ্কার আর ফাঁকা!)

(d) The boy was happy to think that he had fallen asleep. — F

(সে ঘুমিয়ে পড়েছিল ভেবে ছেলেটি খুশি হয়েছিল। — মিথ্যা)

Supporting Statement: And it saddened him to think that he had fallen asleep. (সে ঘুমিয়ে পড়েছিল—এই কথা ভেবে তার মন খারাপ হয়ে গিয়েছিল।)

Activity 5

Answer the following questions: (পাঠ্য থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।)

(a) Which question haunted the boy? (কোন প্রশ্নটি ছেলেটিকে তাড়া করছিল?)

Ans: But the question still haunted him: Where did the clouds go? (কিন্তু প্রশ্নটি তখনও তাকে তাড়া করছিল: মেঘগুলো কোথায় গেল?)

(b) What did the boy see in the middle of the night? (মধ্যরাতে ছেলেটি কী দেখেছিল?)

Ans: All he knew was that it was the middle of the night. Up there in the sky, the clouds were rumbling. In the occasional flashes of lightning, they were dense and black. (সে শুধু জানত যে তখন মধ্যরাত। আকাশে মেঘ গর্জন করছিল। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে সেগুলো ঘন আর কালো দেখাচ্ছিল।)

(c) How did he feel as he walked between the fields? (মাঠের মাঝ দিয়ে হাঁটার সময় তার কেমন লাগছিল?)

Ans: In the fierce heat, he walked between the fields. His body was on fire, his throat dry. (প্রচণ্ড গরমে সে মাঠের মাঝ দিয়ে হাঁটছিল। তার শরীর জ্বলছিল, গলা শুকিয়ে যাচ্ছিল।)

(d) What did he do after reaching the shelter of the tree?  (গাছের ছায়ায় পৌঁছে সে কী করেছিল?)

Ans: He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his dusty feet. Then he washed his hands and face and drank his fill. (সে গাছের ছায়ায় পৌঁছে পারসিয়ান চাকার ঠান্ডা জল তার ধুলো-মাখা পায়ে ছিটিয়ে দিল। তারপর হাত-মুখ ধুয়ে পেটভরে জল খেল।)

Let’s continue:

UNIT III

Para 13

Refreshed, he looked around.

উচ্চারণ: রিফ্রেশড, হি লুকড অ্যারাউন্ড।

অর্থ: সতেজ হয়ে সে চারদিকে তাকাল।

An old man sat on a wall by the Persian wheel.

উচ্চারণ: অ্যান ওল্ড ম্যান স্যাট অন আ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল।

অর্থ: পারসিয়ান চাকার পাশে একটি দেওয়ালের ওপর একজন বুড়ো লোক বসে ছিলেন।

He looked at the old man, wanting to say something but hesitated.

উচ্চারণ: হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, ওয়ান্টিং টু সে সামথিং বাট হেসিটেটেড।

অর্থ: সে বুড়ো লোকটির দিকে তাকাল, কিছু বলতে চেয়েও ইতস্তত করল।

Finally he asked, “Did the clouds come here?”

উচ্চারণ: ফাইনালি হি আস্কড, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার?

অর্থ: শেষ পর্যন্ত সে জিজ্ঞেস করল, “মেঘ কি এখানে এসেছিল?”

Para 14

The old man looked closely at him and said, “Son, when the clouds come, the earth and the sky know of their coming.”

উচ্চারণ: দ্য ওল্ড ম্যান লুকড ক্লোস্লি অ্যাট হিম অ্যান্ড সেড, সন, হোয়েন দ্য ক্লাউডস কাম, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অব দেয়ার কামিং।

অর্থ: বুড়ো লোকটি তাকে ভালো করে দেখে বললেন, “বাছা, যখন মেঘ আসে, তখন পৃথিবী আর আকাশ তাদের আসার খবর পায়।”

Para 15

“But the clouds were here last night and no one got to know.”

উচ্চারণ: বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো।

অর্থ: “কিন্তু গতরাতে মেঘ তো এখানে ছিল, তবু কেউ জানতে পারল না।”

Para 16

The old man said, “It is not enough for the clouds to come. I once lived in a place where it hadn’t rained for ten years.”

উচ্চারণ: দ্য ওল্ড ম্যান সেড, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। আই ওয়ান্স লিভড ইন আ প্লেস হোয়ার ইট হ্যাডন্ট রেইন্ড ফর টেন ইয়ার্স।

অর্থ: বুড়ো লোকটি বললেন, “শুধু মেঘ এলেই তো হয় না। আমি এক সময় এমন জায়গায় থাকতাম যেখানে টানা দশ বছর বৃষ্টি হয়নি।”

Para 17

“Ten years?” He was open-mouthed.

উচ্চারণ: টেন ইয়ার্স? হি ওয়াজ ওপেন-মাউথড।

অর্থ: “দশ বছর?” সে বিস্ময়ে মুখ হাঁ করে তাকিয়ে রইল।

Para 18

He sat there listening to his tales.

উচ্চারণ: হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস।

অর্থ: সে সেখানে বসে বুড়ো লোকটির গল্প শুনছিল।

Suddenly, he realized how late it was.

উচ্চারণ: সাডেনলি, হি রিয়ালাইজড হাউ লেট ইট ওয়াজ।

অর্থ: হঠাৎ সে বুঝতে পারল কত দেরি হয়ে গেছে।

Para 19

He walked for miles in the sun and dust.

উচ্চারণ: হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট।

অর্থ: সে রোদ আর ধুলোর মধ্যে বহু মাইল হেঁটেছে।

He went back by the same dirt track he had taken to come there.

উচ্চারণ: হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার।

অর্থ: সে আসার সময় যে কাঁচা রাস্তা ধরেছিল, সেই পথেই ফিরে চলল।

The sun was still fiercely hot but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damp underfoot.

উচ্চারণ: দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট বাট হোয়েন হি রিচড দ্য মাড হাট, হি ফেল্ট আ নিপ ইন দ্য এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট।

অর্থ: সূর্য তখনও ভীষণ গরম ছিল, কিন্তু কাঁচা কুঁড়েঘরের কাছে পৌঁছেই সে বাতাসে ঠান্ডার ছোঁয়া পেল এবং পায়ের নিচে মাটি ভেজা লাগল।

Para 20

As he neared his village, he saw the roads were wet.

উচ্চারণ: অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, হি সো দ্য রোডস ওয়ার ওয়েট।

অর্থ: গ্রামের কাছাকাছি পৌঁছে সে দেখল রাস্তাগুলো ভেজা।

Trees that had been standing draped in layers of dust when he had left in the morning now looked freshly bathed.

উচ্চারণ: ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেপড ইন লেয়ার্স অব ডাস্ট হোয়েন হি হ্যাড লেফ্ট ইন দ্য মর্নিং নাও লুকড ফ্রেশলি বেইথড।

অর্থ: সকালে বেরোনোর সময় যে গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা ছিল, সেগুলো এখন মনে হচ্ছিল সদ্য স্নান করে এসেছে।

He felt a wave of happiness.

উচ্চারণ: হি ফেল্ট আ ওয়েভ অব হ্যাপিনেস।

অর্থ: তার মনে আনন্দের ঢেউ উঠল।

He hurried home.

উচ্চারণ: হি হারিড হোম।

অর্থ: সে তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটল।

He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked.

উচ্চারণ: হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড।

অর্থ: সে দেখতে চাইছিল তার উঠোনের জাম গাছটা কতটা টাটকা আর পরিষ্কার দেখাচ্ছে।

Para 21

When he got home, he saw that the rain had changed everything.

উচ্চারণ: হোয়েন হি গট হোম, হি সো দ্যাট দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং।

অর্থ: বাড়ি ফিরে সে দেখল, বৃষ্টি সবকিছু বদলে দিয়েছে।

The jamun tree stood clean and scrubbed, freshly showered, and Ammaji was saying, “That was a good shower, thank God!”

উচ্চারণ: দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, ফ্রেশলি শাওয়ার্ড, অ্যান্ড আম্মাজি ওয়াজ সেয়িং, দ্যাট ওয়াজ আ গুড শাওয়ার, থ্যাঙ্ক গড!

অর্থ: জাম গাছটা পরিষ্কার-ঝকঝকে হয়ে দাঁড়িয়ে ছিল, যেন সদ্য স্নান করেছে, আর আম্মাজি বলছিলেন, “কি ভালো বৃষ্টি হয়েছে, ঈশ্বরের কৃপা!”

Para 22

Raindrops were still rolling off the leaves of the jamun.

উচ্চারণ: রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অব দ্য জামুন।

অর্থ: জাম গাছের পাতাগুলো থেকে তখনও বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল।

He stood beneath the tree and let them fall on his head and face.

উচ্চারণ: হি স্টুড বিনিথ দ্য ট্রি অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস।

অর্থ: সে গাছের নিচে দাঁড়িয়ে সেগুলোকে তার মাথা আর মুখে পড়তে দিল।

He raised his eyes to the sky and saw it clear, without even a wisp of cloud.

উচ্চারণ: হি রেইজড হিজ আইস টু দ্য স্কাই অ্যান্ড সো ইট ক্লিয়ার, উইদাউট ইভেন আ উইস্প অব ক্লাউড।

অর্থ: সে চোখ তুলে আকাশের দিকে তাকাল এবং দেখল একেবারে পরিষ্কার, মেঘের সামান্য আঁচলও নেই।

He had walked so far in the dust and sun in search of the clouds, and in his absence they had come, shed their rain and gone away!

উচ্চারণ: হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অব দ্য ক্লাউডস, অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম, শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে!

অর্থ: মেঘের খোঁজে সে রোদ আর ধুলোর মধ্যে এত দূর হেঁটেছিল, আর তার অনুপস্থিতিতেই মেঘ এসে বৃষ্টি ঝরিয়ে চলে গেছে!

Word Notes:

refreshed : fresh again : সতেজ
hesitated : paused : ইতস্তত করল
closely : carefully : ভালো করে
tales : stories : গল্প

open-mouthed : very surprised : বিস্ময়ে হতবাক
realized : understood : বুঝতে পারল
miles : long distance : বহু মাইল

fiercely hot : very hot : প্রচণ্ড গরম
nip : cold touch : ঠান্ডার ছোঁয়া
damp : wet : ভেজা

neared : came close : কাছে পৌঁছাল
draped : covered : ঢাকা
freshly bathed : newly washed : সদ্য ধোয়া

wave of happiness : sudden joy : আনন্দের ঢেউ
hurried : went quickly : তাড়াতাড়ি চলল
courtyard : open yard : উঠোন

changed everything : made new : সব বদলে দিল
scrubbed : cleaned well : ভালো করে ধোয়া

raindrops : drops of rain : বৃষ্টির ফোঁটা
beneath : under : নিচে
wisp : thin piece : পাতলা আঁচল
absence : not being present : অনুপস্থিতি

shed rain : poured rain : বৃষ্টি ঝরাল

Let’s do: Clouds Class 8 UNIT III Activities Answers

Activity 6

Fill in the chart with information from the text: (পাঠ্য থেকে তথ্য নিয়ে চার্টটি পূরণ করো:)

Ans: 

What (কী)Why (কেন)
(i) The boy was open-mouthed (ছেলেটি বিস্ময়ে মুখ হাঁ করে তাকিয়ে ছিল।)The old man said that he once lived in a place where it had not rained for ten years. (বুড়ো লোকটি বলেছিলেন যে তিনি এক সময় এমন জায়গায় থাকতেন যেখানে দশ বছর বৃষ্টি হয়নি।)
(ii) The earth was damp underfoot  (পায়ের নিচের মাটি ভেজা ছিল।)Rain had fallen and made the earth damp underfoot. (বৃষ্টি হয়েছিল এবং তার ফলে মাটি ভিজে গিয়েছিল।)
(iii) The boy hurried home (ছেলেটি তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে গিয়েছিল।)He wanted to see how fresh and clean the jamun tree in his courtyard looked. (সে দেখতে চেয়েছিল তার উঠোনের জাম গাছটি কতটা টাটকা ও পরিষ্কার দেখাচ্ছে।)
(iv) When he got home, he saw everything had changed (বাড়ি ফিরে সে দেখল সবকিছু বদলে গেছে।)Rain had changed everything and washed the jamun tree clean. (বৃষ্টি সবকিছু বদলে দিয়েছিল এবং জাম গাছটিকে পরিষ্কার করে দিয়েছিল।)

Activity 7

Answer the following questions: (নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:)

(a) What did the old man say about the place where he once lived? (বুড়ো লোকটি যে জায়গায় একসময় থাকতেন, সে সম্পর্কে তিনি কী বলেছিলেন?)

Ans: The old man said that it was not enough for the clouds to come. He once lived in a place where it had not rained for ten years, and the land waited long for rain. (বুড়ো লোকটি বলেছিলেন যে শুধু মেঘ এলেই যথেষ্ট নয়। তিনি এক সময় এমন জায়গায় থাকতেন যেখানে দশ বছর বৃষ্টি হয়নি এবং সেই জমি বহুদিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিল।)

(b) How did the boy feel as he reached the mud-hut? (কাঁচা কুঁড়েঘরে পৌঁছে ছেলেটির কেমন লাগছিল?)

Ans: The sun was still fiercely hot, but when he reached the mud hut, he felt a nip in the air. He also felt the earth was damp underfoot and sensed that rain had fallen. (সূর্য তখনও প্রচণ্ড গরম ছিল, কিন্তু কাঁচা কুঁড়েঘরে পৌঁছে সে বাতাসে ঠান্ডার ছোঁয়া অনুভব করল। সে আরও অনুভব করল যে পায়ের নিচের মাটি ভেজা এবং বৃষ্টি হয়েছে।)

(c) What did the boy do as he stood under the jamun tree? (জাম গাছের নিচে দাঁড়িয়ে ছেলেটি কী করেছিল?)

Ans: He stood beneath the jamun tree and let the raindrops fall on his head and face. The raindrops were still rolling off the leaves of the jamun as he stood there. (সে জাম গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে তার মাথা ও মুখে পড়তে দিল। সে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখল, জাম গাছের পাতাগুলো থেকে তখনও ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ছে।)

(d) Why did the clouds shed rain in the absence of the boy? (ছেলেটির অনুপস্থিতিতে মেঘগুলো কেন বৃষ্টি ঝরিয়েছিল?)

Ans: While the boy was away in search of the clouds, he was not present in his village. During that time, the clouds naturally moved across the sky, gathered over the village, brought rain, and then passed away before he returned home. (ছেলেটি মেঘের খোঁজে দূরে চলে গিয়েছিল বলে সে তার গ্রামে উপস্থিত ছিল না। সেই সময়ে মেঘগুলো স্বাভাবিকভাবেই আকাশে ভেসে এসে গ্রামের ওপর জমে বৃষ্টি ঝরিয়ে আবার চলে যায়, তার ফিরে আসার আগেই।)

Let’s learn:

Read the following sentence: (নিচের বাক্যটি পড়ো:)

  • It looked as if it will be raining. (মনে হচ্ছিল যেন বৃষ্টি হতে চলেছে।)

In the above sentence, the verb (coloured words) denotes an action which will be in progress at a time in the future.

(উপরের বাক্যটিতে ক্রিয়াটি (রঙিন শব্দ) এমন একটি কাজ বোঝায়, যা ভবিষ্যতের কোনো এক সময়ে চলতে থাকবে।)

Let’s do:

Activity 8 (a)

Underline the verbs that denote actions which will be in progress at a time in the future: (যে ক্রিয়াগুলি ভবিষ্যতের কোনো এক সময়ে চলতে থাকবে এমন কাজ বোঝায়, সেগুলিকে দাগ দাও।)

(i) I shall be reading a book next week. (আমি আগামী সপ্তাহে একটি বই পড়তে থাকব।)

(ii) You will be going to school tomorrow. (তুমি আগামীকাল স্কুলে যেতে থাকবে।)

(iii) They will be visiting our house next month. তারা আগামী মাসে আমাদের বাড়িতে আসতে থাকবে।)

Ans:

(i) I shall be reading a book next week. (আমি আগামী সপ্তাহে একটি বই পড়তে থাকব।)

(ii) You will be going to school tomorrow. (তুমি আগামীকাল স্কুলে যেতে থাকবে।)

(iii) They will be visiting our house next month. তারা আগামী মাসে আমাদের বাড়িতে আসতে থাকবে।)

The verbs you have underlined are in the Future Continuous Tense. (তুমি যে ক্রিয়াগুলিতে দাগ দিয়েছ, সেগুলি Future Continuous Tense-এ রয়েছে।)A Future Continuous Tense is a form of a verb that denotes an action which will be in progress at a time in the future. (Future Continuous Tense হলো এমন একটি ক্রিয়ার রূপ, যা ভবিষ্যতের কোনো এক সময়ে চলমান থাকবে এমন কাজ বোঝায়।)

Let’s learn:

Read the following sentence: (নিচের বাক্যটি পড়ো:)

Rain will have ruined his sleep, he knew. (সে জানত, বৃষ্টি তার ঘুম নষ্ট করে ফেলবে।)

In the above sentence, the verb (coloured words) denotes an action that will be completed at a certain time in the future. (উপরের বাক্যটিতে ক্রিয়াটি (রঙিন শব্দ) এমন একটি কাজ বোঝায়, যা ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।)

Let’s do:

Activity 8(b)

Underline the verbs that denote actions that will be completed in the future: (যে ক্রিয়াগুলি ভবিষ্যতে সম্পন্ন হয়ে যাবে এমন কাজ বোঝায়, সেগুলিকে দাগ দাও।)

(i) I shall have written the story by then. (আমি ততক্ষণে গল্পটি লিখে ফেলব।)

(ii) He will have left before you go to see the doctor. (তুমি ডাক্তারের কাছে যাওয়ার আগেই সে চলে যাবে।)

(iii) You shall have gone to the fair. (তুমি ততক্ষণে মেলায় চলে গিয়েছ।)

Ans:

(i) I shall have written the story by then. (আমি ততক্ষণে গল্পটি লিখে ফেলব।)

(ii) He will have left before you go to see the doctor. (তুমি ডাক্তারের কাছে যাওয়ার আগেই সে চলে যাবে।)

(iii) You shall have gone to the fair. (তুমি ততক্ষণে মেলায় চলে গিয়েছ।)

Let’s learn:

The verbs you have underlined are in the Future Perfect Tense. (তুমি যে ক্রিয়াগুলিতে দাগ দিয়েছ, সেগুলি Future Perfect Tense-এ রয়েছে।)A Future Perfect Tense is a form of a verb that denotes an action that will be completed by a certain time in the future. (Future Perfect Tense হলো এমন একটি ক্রিয়ার রূপ, যা ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এমন কাজ বোঝায়।)

Let’s do:

Activity 8(c)

Read the following sentences. Identify the future continuous tense and future perfect tense and fill in the table given below: (নিচের বাক্যগুলো পড়ো। Future Continuous Tense ও Future Perfect Tense চিহ্নিত করো এবং নিচের টেবিলে লেখো।)

(i) I shall be playing in the field.
(আমি মাঠে খেলতে থাকব।)

(ii) She will have recited the poem.
(সে কবিতাটি আবৃত্তি করে ফেলবে।)

(iii) You will have enjoyed the picnic.
(তুমি পিকনিকটি উপভোগ করে ফেলবে।)

(iv) They will be coming soon.
(তারা শিগগিরই আসতে থাকবে।)

Future Continuous TenseFuture Perfect Tense
I shall be playing in the field.
(আমি মাঠে খেলতে থাকব।)
She will have recited the poem.
(সে কবিতাটি আবৃত্তি করে ফেলবে।)
They will be coming soon.
(তারা শিগগিরই আসতে থাকবে।)
You will have enjoyed the picnic.
(তুমি পিকনিকটি উপভোগ করে ফেলবে।)

Activity 9

Write the antonyms of the underlined words by using the prefixes from the Help Box:

(a) It is possible for him to lift the chair.
(তার পক্ষে চেয়ারটি তোলা সম্ভব।)

(b) His handwriting is legible.
(তার হাতের লেখা পড়ার উপযোগী।)

(c) Their claim is not reasonable.
(তাদের দাবি যুক্তিসংগত নয়।)

(d) He believes his friend.
(সে তার বন্ধুকে বিশ্বাস করে।)

Help Box: dis-, un-, im-,il-

Ans:

(a) It is impossible for him to lift the chair.

(তার পক্ষে চেয়ারটি তোলা অসম্ভব।)

(b) His handwriting is illegible.

(তার হাতের লেখা পড়া যায় না।)

(c) Their claim is unreasonable.

(তাদের দাবি অযৌক্তিক।)

(d) He disbelieves his friend.

(সে তার বন্ধুকে বিশ্বাস করে না।)

Let’s talk:

Discuss with your partner what it would be like to sail through the sky riding on a cloud. (তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো—মেঘের ওপর চড়ে আকাশে ভেসে বেড়ানো কেমন অনুভূতি হবে।)

Ans: Sailing through the sky riding on a cloud would be a wonderful and magical experience. We could float high above the earth and see rivers, mountains, fields, and houses like tiny pictures below us. The cool breeze would touch our faces, and we would feel light and free without any fear. Clouds would move slowly, giving us time to enjoy the beauty of the blue sky. It would feel like a dream where we could travel anywhere without wings or planes. (মেঘের ওপর চড়ে আকাশে ভেসে বেড়ানো এক অপূর্ব ও জাদুকরী অভিজ্ঞতা হবে। আমরা পৃথিবীর অনেক ওপরে ভেসে থাকতে পারব এবং নিচে নদী, পাহাড়, মাঠ ও বাড়িগুলোকে ছোট ছোট ছবির মতো দেখতে পাব। ঠান্ডা বাতাস আমাদের মুখে লাগবে এবং কোনো ভয় ছাড়াই আমরা হালকা ও মুক্ত অনুভব করব। মেঘগুলো ধীরে ধীরে চলবে, ফলে নীল আকাশের সৌন্দর্য উপভোগ করার যথেষ্ট সময় পাব। এটি এমন এক স্বপ্নের মতো অনুভূতি হবে, যেখানে ডানা বা বিমানের প্রয়োজন ছাড়াই আমরা যেকোনো জায়গায় যেতে পারব।)

Let’s do:

Activity 10(a)

Write a story in about eighty words using the following hints: (নিচের সূত্রগুলির সাহায্যে প্রায় আশি শব্দের একটি গল্প লেখো:)

two friends passing through a forest-a bear came-one friend climbed a tree-the other friend could not climb the tree-helpless-lay down like a dead man-bear came near the man-thought he was dead-went away. (দুই বন্ধু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল — একটি ভালুক এল — এক বন্ধু গাছে উঠল — অন্য বন্ধু গাছে উঠতে পারল না — অসহায় — মৃত মানুষের মতো শুয়ে পড়ল — ভালুক লোকটির কাছে এল — তাকে মৃত ভেবে নিল — চলে গেল)

Ans:

Two Friends and the Bear (দুই বন্ধু ও ভালুক)

Two friends were once passing through a dense forest. They were talking happily when suddenly a huge bear appeared on the path. Both of them were frightened. One of the friends quickly climbed up a nearby tree. The other friend did not know how to climb and felt helpless. Remembering what his friend had once told him, he lay down on the ground like a dead man and held his breath.

The bear came close to him and sniffed his face and body. Thinking that the man was dead, the bear slowly went away into the forest. After some time, the friend came down from the tree and asked what the bear had whispered in his ear. The other friend smiled and said that the bear had advised him not to trust selfish friends.

দুজন বন্ধু একদিন একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা আনন্দে কথা বলতে বলতে চলছিল, হঠাৎই পথের ওপর একটি বিশাল ভালুক এসে পড়ল। দুজনেই খুব ভয় পেয়ে গেল। একজন বন্ধু দ্রুত কাছের একটি গাছে উঠে পড়ল। অন্য বন্ধু গাছে উঠতে জানত না এবং নিজেকে অসহায় মনে করল। বন্ধুর আগের কথা মনে করে সে মাটিতে মৃত মানুষের মতো শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে রাখল।

ভালুকটি তার কাছে এসে মুখ ও শরীর শুঁকে দেখল। লোকটিকে মৃত মনে করে ভালুকটি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে বন্ধুটি গাছ থেকে নেমে এসে জিজ্ঞেস করল, ভালুকটি তার কানে কী বলেছিল। অন্য বন্ধু হেসে বলল, ভালুক তাকে স্বার্থপর বন্ধুদের বিশ্বাস না করতে উপদেশ দিয়েছে।

Activity 10(b)

Suppose you have been waiting for a piece of good news. Write a paragraph in about eighty words on your experience of waiting: (ধরো, তুমি একটি সুখবরের জন্য অপেক্ষা করছ। অপেক্ষার সেই অভিজ্ঞতা নিয়ে প্রায় আশি শব্দের একটি অনুচ্ছেদ লেখো।)

the news you waited for-what you did while waiting-whether the news had come-your feelings. (যে খবরটির জন্য তুমি অপেক্ষা করছিলে — অপেক্ষার সময় তুমি কী করেছিলে — সেই খবরটি এসেছিল কি না — তখন তোমার অনুভূতি কী ছিল)

Ans:

Waiting for good news can make a person both excited and worried. I was once waiting for my school examination result. Every day I checked my phone and asked my parents if any message had come. While waiting, I tried to keep myself busy by reading storybooks, watching television, and helping at home. Still, I could not stop thinking about the result. Sometimes I felt happy and hopeful, and sometimes I felt nervous. Days passed very slowly for me. At last, one afternoon, the good news arrived. I found that I had passed the examination with good marks. I felt very proud and relieved. All my fear and worry disappeared, and my waiting ended in happiness.

(ভালো খবরের অপেক্ষা মানুষকে একই সঙ্গে আনন্দিত ও চিন্তিত করে তোলে। একবার আমি আমার স্কুলের পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিদিন আমি আমার ফোন দেখতাম এবং বাবা-মাকে জিজ্ঞেস করতাম কোনো খবর এসেছে কি না। অপেক্ষার সময় আমি গল্পের বই পড়ে, টেলিভিশন দেখে এবং বাড়ির কাজে সাহায্য করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম। তবুও ফলের কথা ভাবা বন্ধ করতে পারতাম না। কখনো আমি খুশি ও আশাবাদী থাকতাম, আবার কখনো খুব নার্ভাস হয়ে পড়তাম। আমার কাছে দিনগুলো খুব ধীরে কাটছিল। শেষ পর্যন্ত এক বিকেলে সেই সুখবর এল। আমি জানতে পারলাম যে ভালো নম্বর পেয়ে আমি পরীক্ষায় পাশ করেছি। আমি খুব গর্বিত ও স্বস্তি অনুভব করলাম। আমার সব ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে গেল, আর আমার অপেক্ষার শেষ হলো আনন্দে।)

Let’s work together:

Draw a picture of a rainy day on a sheet of chart paper. Write four sentences on why you like or dislike a rainy day.

Ans:

Rainy Day (বৃষ্টির দিন)

(Draw a picture of a rainy day showing dark clouds, falling rain, people with umbrellas, trees, and puddles.) (একটি বৃষ্টির দিনের ছবি আঁকো—যেখানে কালো মেঘ, ঝরঝরে বৃষ্টি, ছাতা হাতে মানুষ, গাছপালা ও জল জমে থাকা গর্ত দেখানো থাকবে।)

Four sentences: (চারটি বাক্য)

1. I like a rainy day because the weather becomes cool and pleasant. (আমি বৃষ্টির দিন পছন্দ করি, কারণ আবহাওয়া ঠান্ডা ও মনোরম হয়ে ওঠে।)
2. The rain washes away dust and makes nature look fresh and green. (বৃষ্টি ধুলো-ময়লা ধুয়ে নিয়ে যায় এবং প্রকৃতিকে সতেজ ও সবুজ করে তোলে।)
3. I enjoy watching raindrops fall and listening to the sound of rain. (আমি বৃষ্টির ফোঁটা পড়তে দেখা এবং বৃষ্টির শব্দ শুনতে উপভোগ করি।)
4. A rainy day makes me feel happy and relaxed at home.(একটি বৃষ্টির দিন আমাকে বাড়িতে আনন্দিত ও আরাম অনুভব করায়।)